শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

রূপগঞ্জে শবনম ভেজিটেবল অয়েল মিলে অগ্নিকাণ্ড

মো. আবু কাওছার মিঠু / ১৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার শবনম ভেজিটেবল অয়েল মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ অক্টোবর) ভোররাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে কারখানার তেল উৎপাদন প্লান্টে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশন, কাঁচপুর ফায়ার স্টেশন এবং নারায়ণগঞ্জ জোন-২ থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়।

রূপগঞ্জ থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতায় ভোর ৫ টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

শবনম ভেজিটেবল অয়েল মিলসের ম্যানেজার মেজর আশিকুর রহমান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নিরাপত্তাকর্মী ও ফায়ার সার্ভিসকে খবর দিই। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

কারখানাটিতে প্রায় ৩২০ জন কর্মী কর্মরত রয়েছেন এর মধ্যে ৩০০ জন শ্রমিক (পুরুষ ২৯০ ও নারী ১০ জন) এবং ২০ জন স্টাফ। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ শ্রমিক উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ৩শ মেট্রিকটনের ওয়েল রিফাইনারিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায় নি। পরিস্থিতি স্বাভাবিক আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..