মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

রূপগঞ্জে সামাজিক সংগঠনের দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ২০০ দরিদ্র ও অসহায় পরিবার পেল সেমাই-চিনিসহ ঈদ সামগ্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আসন্ন ঈদ উৎসবের প্রাক্কালে এমন উপহার হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, সেমাই, চিনি প্যাকেটজাত দুধ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন এমনি করে নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি তরুণ সমাজ মানুষের কল্যাণকর কাজে এগিয়ে আসে তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হবে শান্তি প্রতিষ্ঠা হবে। শুধুমাত্র যেকোনো উৎসবেই নয় সবসময়ই মানুষের কল্যাণে কাজ করতে হবে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হলে তবেই সমাজের সৌন্দর্য ফুটে উঠবে।

সংগঠনের সভাপতি আল আমিন খন্দকার বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময়ই আমাদের সংগঠন মানবিক কর্মসূচি পালন করে আসছে। আগামীতেও সমাজের পিছিয়ে পরা মানুষের কল্যানে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উক্ত সামাজিক সংগঠনের সেক্রেটারি অ্যাড আয়নাল হক, নাজমুল হুদা, সাইফুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..