মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে মোসলেউদ্দিন স্বপন’র দোয়া ও সমর্থন কামনা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪০৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

মনির হোসেন:নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী মো. মোসলেউদ্দিন স্বপন বন্দর রাজবাড়ী পাইওনিয়ার স্কুলে ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭ টায় সকলের মাঝে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় মো. মোসলেউদ্দিন স্বপন বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান, আমি সবসময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকার আশায় আপনাদের মনোনীত প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া এবং সমর্থনে আমি যদি কাউন্সিলর হতে পারি তবে এ এলাকা থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ সহ যাবতীয় সমস্যার সমাধান করবো, পানি এবং গ্যাসের সমস্যা সমাধান করার চেষ্টা করবো। ২২ নং ওয়ার্ডের রাস্তাঘাটের যে সমস্যা আছে অতি দ্রুত সংস্কার করার চেষ্টা করবো। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া চাই।

বাংলাদেশ বেতারের উপস্থাপক আসিফুজ্জামান দুর্লভ’র উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরদার’র সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুল গনি, বন্দর রাজবাড়ী পঞ্চায়েত কমিটির সভাপতি একরামুজ্জামান কবির মোল্লা, সমাজসেবক জসিম উদ্দিন, মিজানুর রহমান মন্টু, অবিচল রাজবাড়ীর সভাপতি রতন মুন্সী, সাধারণ সম্পাদক ইউসুফ আতিক মানিক, পাইওনিয়ার স্কুলের প্রতিষ্ঠাতা কবির হোসেন, বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মুফতি কামরুল হাসান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..