রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নাটোরে বাস চাপায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

নাটোর প্রতিনিধি: নাটোর সিংড়ায় বাস চাপায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল হোসেন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার নিঙ্গুইন মসজিদ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়ক পার হচ্ছিলেন রুবেল।

এসময় কুষ্টিয়া থেকে বগুড়াগামী নাজ পরিবহণের যাত্রীবাহী বাসটি ক্রস করে উল্টো লেনে গিয়ে রুবেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও দলীয় স্থানীয় নেতাকর্মীরা মরদেহ নিয়ে যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..