শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভাঙ্গছে কৃষিজমি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ গৃহকর্মীকে ধর্ষনের পর চুল কেটে দেওয়ার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি ১৭ লক্ষাধিক টাকা মাল লুট রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন বন্দরে ২টি মৌজার ডিজিটাল ভূমি জরিপ নিবন্ধন সংক্রান্ত গনসংযোগ ও সভা আগামী ৩ মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

গৃহকর্মীকে ধর্ষনের পর চুল কেটে দেওয়ার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় গৃহকর্মীর চুল কেটে দিয়েছে বাড়ীর মালিক ও তার স্ত্রী। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

১৭ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ৩০ বছর বয়সী নারীর অভিযোগ, তার স্বামী মোশাররফ হোসেন একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পাচকিপ্টা গ্রাম। প্রায় ৩ বছর আগে তাদের বিয়ে হয়েছে। বর্তমানে মদনপুর এলাকায় মো. বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পাশের কয়েক বাসায় বুয়া’র কাজ করেন। কিছুদিন যাবত বাড়িওয়ালার বাসায় গৃহকর্মীর কাজ করেন।

গত শুক্রবার সকালে বাড়িওয়ালা বাবুল মিয়া ফোন করে তাড়াতাড়ি কাজে যেতে বলেন। কিন্তু বাসায় গিয়ে দেখেন বাবুল মিয়া একা আছেন আর কেউ বাসায় নেই। তখন ভুক্তভোগী রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকেন। একপর্যায়ে বাবুল মিয়া তাকে ডেকে রুমের ভেতর নিয়ে যায় এবং জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তাকে জীবনে মেরে ফেলার ভয় দেখায় বাবুল।

পরবর্তীতে এ ঘটনা ধর্ষক বাবুলের স্ত্রী রোজিনাকে জানিয়ে বিচার দাবী করেন ভুক্তভোগী নারী। কিন্তু উল্টো তাকে নানা রকম হুমকি ধামকি দিয়ে রোজিনা ও তার স্বামী মিলে ভুক্তভোগী নারীর মাথার চুল কেটে দেয়। এমনকি এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তার স্বামীকে বড় ধরনের ক্ষতি করার ভয় দেখায় বাবুল ও তার স্ত্রী রোজিনা।

পরবর্তীতে আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে তাদের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের জন্য ধামগড় ফাড়ীর অফিসার কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..