শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ  নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সভা  বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 

লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের বক্তাবলীর কৃতি সন্তান মো. নজরুল ইসলাম এবার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে প্রবাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার এই গর্বিত সন্তান লন্ডন-এর লেডি মার্গেট ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল Conservative Party-এর মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত নজরুল ইসলাম স্থানীয় রাজনীতি, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যসেবা খাতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। কমিউনিটির বিভিন্ন উদ্যোগে তার সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক কাজ ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নারায়ণগঞ্জবাসীর বিশ্বাস, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা তাকে নির্বাচনে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবে। প্রবাসে একজন বাংলাদেশি হিসেবে তার এই অংশগ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করবে বলেও মনে করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি কমিউনিটির সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বক্তাবলীবাসীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতোমধ্যেই তার প্রতি সমর্থন জানিয়েছেন এবং এই নির্বাচনে তার বিজয় কামনা করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..