সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, স্টাফ রিপোর্টার: দেশ-বিদেশে কর্মসংস্থান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নার্সিং কলেজ মিটফোর্ড হাসপাতালে অনুষ্ঠিত হলো চাকুরী মেলা ২০২৬।

নার্সিং কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল আয়োজনে বুধবার (১৩ এপ্রিল) সকাল ৯ টায় নার্সিং ও মিডওয়াইফারি মিটফোর্ড হাসপাতালে অবস্থিত নার্সিং কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত এ চাকুরী মেলার আয়োজন করে নার্সিং কলেজ মিটফোর্ড হাসপাতাল।

আনোয়ার হোসেন আকন্দ’র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের উপ সচিব ড. সৈয়দা নওশীন পূর্ণনী।

বিশেষ অতিথি ছিলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এমএ রুস্তম, উপ সচিব (প্রশাসন) নার্সিং বদরুল আলম ও মিডওয়াইফারি অধিদপ্তর উপ প্রকল্প পরিচালক ডা. মেহবুবা সাঈদ।

অনুষ্ঠানে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ,
জব ফেয়ারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে দক্ষ নার্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের পথ সুগম করে।

ফেয়ারে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নিয়োগদাতা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা সরাসরি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং চাকরির সুযোগ, প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মিডওয়াইফারি কলেজ এতে আর্থিক সহায়তা প্রদান করে ASSET Project, The World Bank এবং IBRD IDA World Bank Group।

উল্লেখ্য, এ ধরনের জব ফেয়ার নার্সিং শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..