মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু,‎ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার যুবদল নেতা কাউসার আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন  মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। ২৫ মে সোমবার দুপুরে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এ প্রতিবাদ সভা করা হয়।

এতে বক্তব্য রাখেন, আশ্রয়ণ প্রকল্পের ইমাম হাফেজ মাওলানা ওসমান গণি, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোজাম্মেল চৌধুরী, পৌর যুবদল নেতা কাউসার আহমেদ। 

‎কাউসার আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাঞ্চন পৌর শাখার ২নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে যুবদলের সাথে সম্পৃক্ত হয়ে এ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে বিগত ১৭ বছর আওয়ামী লীগের জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলাম৷

পরবর্তীতে যুবদলের কর্মী হয়ে এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে রাজনীতি করছি। আমি দীর্ঘ চাকুরীর সুবাধে আকতার গ্রুপের সিএফও, পাশাপাশি চার্টার একাউন্টেন্স ফাইনাল লেবেলে পড়াশুনা ও নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান জান্নাত এগ্রোর প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হিসেবে রয়েছি।   

সম্প্রতি কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণার পর থেকে একই ওয়ার্ডের প্রতিপক্ষ মোজাম্মেলসহ একটি শক্তিশালী পক্ষ আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে আমাকে হেয় করতে অপচেষ্টা ষড়যন্ত্র করে যাচ্ছে।  আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ২ বছর পূর্বের হলেও তাতে আমার অংশগ্রহণ দেখানো তাদের ষড়যন্ত্রের অংশ। মূলত আমি স্থানীয় বাসিন্দাদের সেবা ও গ্রাম উন্নয়নে ভূমিকা রাখছি। এসব অপকর্মের বিচার দাবী করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..