শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর গুড়িয়ে দিল এলাকাবাসী কুড়িগ্রাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন নাগরিক প্ল্যাটফর্মের ৫৬ জন শিক্ষার্থী সংবর্ধনা ও গুণিজন সম্মাননা টাংগুয়া হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে কিশোর নিখোঁজ তাহিরপুরে পাটলাই নদীতে বরযাত্রীর নৌকাডুবে নিখোঁজ-১ তাহিরপুরে দলীয় নেতাকর্মী, জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন- এমপি কামরুল রূপগঞ্জে ৮ সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন-এমপি কামরুল ‘স্বপ্ন সেলস অ্যান্ড মার্কেটিং জোনে মিলবে নগদ ও সহজ কিস্তিতে ইলেকট্রনিক্স পণ্য ১১১টি প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকার অনুদান বিতরণ করেন – ব্যারিস্টার নওশাদ জমির

নাগরিক প্ল্যাটফর্মের ৫৬ জন শিক্ষার্থী সংবর্ধনা ও গুণিজন সম্মাননা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড় তেঁতুলিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের ৫৬ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গুণিজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।শনিবার (৩০ মে) তেঁতুলিয়া নাগরিক প্ল্যাটফর্ম এর উদ্যোগে ইএসডিও-এর মহানন্দা ইকো রিসোর্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলাকায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা কৃতি শিক্ষার্থী, সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গুণিজনদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তেঁতুলিয়া নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মো. জাকির হোসেন মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয়ে ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওসমান গনি (শিশির)।

উপস্থিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উক্ত সংগঠনের সহ সভাপতি মো. আব্দুল্লাহ আল ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজন মাহমুদ, কোষাধ্যক্ষ মো. তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মো. আহসানুজ্জামান, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক তজি ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সদস্য কামরুজ্জামান কামু, শাহজাহান রাজা, আতাউর রহমান, সোহরাব আলী এবং সংসদ সদস্য (এমপি) প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদসহ স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন মোল্লা বলেন, গুণিজনদের সম্মাননা জানানো আমাদের নৈতিক দায়িত্ব এবং কৃতি শিক্ষার্থীদের এ স্বীকৃতি আগামী দিনে তাদের আরও দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করবে। তেঁতুলিয়ার উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তেঁতুলিয়া নাগরিক প্ল্যাটফর্ম সব সময় কাজ করে যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..