শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-৬ শীতলক্ষ্যা নদী হতে পারে নৌ-পর্যটনের কেন্দ্র- ফয়সাল আলম চৌধুরী লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি রাজু গ্রেফতার সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আসামি গ্রেফতার রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি বন্দরে হতাশাগ্রস্ত যুবকের আত্মহত্যা রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে বিশুদ্ধ পানি শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল রৌমারী সীমান্তে ৮ ভারতীয় ব্যক্তিকে পুশইনের চেষ্টায় বিজিবি-স্থানীয়দের রাতভর বাঁধায় পিছু হটলো বিএসএফ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবছরও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করছে।

৯ জুন মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম উপজেলা কমপ্লেক্স এলাকায় সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করে এ কর্মসূচির উদ্ধোধন করেন।

রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদ-আল সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহজাদা ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাশেদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. নুর আলম, উপজেলা প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, সাংবাদিক মো. আবু কাওছার মিঠু ( তৃতীয় মাএা), শফিকুল আলম ভুঁইয়া, এসএম আবু কাউছার, মীর শফিকুল ইসলাম, নিজামউদ্দিন, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীন, উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, শিক্ষক আল-আমিন ও খোরশেদ আলম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..