সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি রৌমারীর গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে আলিফ মিয়া ব্যাপক জনপ্রিয়তা ও গনজোয়ার লামায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুছাপুর ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম এর নির্বাচনী মতবিনিময় ‎ কলাগাছিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসি নিকট দোয়া ও সমর্থন প্রার্থী

“ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মনির হোসেন:কুমিল্লা জেলার মুরাদনগর থানার নোয়াগাঁও এলাকার কৃতি সন্তান মরহুম সেরাজুল ইসলামের পুত্র
আবুল হোসেন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জ লক্ষ্যারচর শান্তিনগর এলাকায় পরিবারবর্গ নিয়ে বসবাস করেন। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন গতকাল ১৩ জুন শনিবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” ১৪ জুন রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন এবং সেখানেই জানাজা শেষে শান্তিনগর কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ৩ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্বাধীনতার লড়াইয়ে তার অবদানের কথা স্থানীয় মুক্তিযোদ্ধাগণ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জানাজা শুরুর আগে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বন্দর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রহিমা খাতুন ইতি, বন্দর থানার পক্ষে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির (আইসি) নুরুল ইসলাম ও পুলিশের একটি চৌকস দল, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ গার্ড অফ অনার করেন।

এর আগে বীর মুক্তিযোদ্ধার মরদেহ জাতীয় পতাকায় ঢেকে দিয়ে রাষ্ট্র এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মুক্তিযোদ্ধা নাম্বার-.০১১৯০০০৮৭৯৬ ভারতীয় তালিকায় মেঘনা, ক্রমিক নং-৯৪৯। ২ নং সেক্টর কমান্ডার মেজর হাইদার আলীর নেতৃত্বের যুদ্ধ করেন। তার মৃত্যুতে একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালো বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..