রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে নাজমুল এখন কোটিপতি রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল

নাঃগঞ্জে প্লেয়ারের অভাব নেই কিন্তু মাঠের অভাব: এডিসি সাকিব আল রাব্বি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন-৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪শে জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।

প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল রাব্বী বলেন, নারায়ণগঞ্জের মাটি খেলাধূলার জন্য উর্বর একটি মাটি। এখানে প্লেয়ারের অভাব নেই কিন্তু মাঠের অভাব। আমরা নারায়ণগঞ্জের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে আপনাদের সহযোগীতা কামনা করছি।

খেলাধূলা সুষ্ঠ ও সুন্দর একটি জাতি রূপান্তর করতে সাহায্য করে। এখানে আমি একটি চমৎকার আয়োজন দেখলাম। উদ্বোধনের চেয়ে আজকের দিনটা আমার কাছে আরো ভালো এবং কালারফুল মনে হচ্ছে। আগামীতে আরো জাঁকজমকপূর্ণ ভাবে এ আয়োজন করা হবে। এ খেলার পরিচালনা কমিটিসহ যারা অংশগ্রহণ করেছেন বা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।

নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন- ৬ এর ফাইনাল খেলায় আরাব গ্ল্যাডিয়েটরসকে ১৩৭ রানে পরাজিত করে নিট রেডিক্স চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে মাস্টার ক্রিকেট ভেটারেন্স লিগের ফাইনাল খেলায় পি এন ওয়ারিয়র্স ৭ উইকেটে ডাইনামিক এলিভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই চ্যাম্পিয়ন ট্রফি শহীদ আমানত কে উৎসর্গ করেন দলটি।

মাস্টার ক্রিকেট অফ নারায়ণগঞ্জ এর সভাপতি শারিয়ার হোসেন বিদ্যুৎ এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আহমেদ রুবেল, নীট রেডিক্স এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহম্মেদ, পিএন ওয়ারিয়র্স এর অধিনায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিশিষ্ট ক্রীড়াবিদ মেহেদী হাসান সুমন, মাস্টার ক্রিকেট নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, সাবেক ক্রিকেটার রফিকুল হাসান রিপন ও সাবেক ক্রিকেটার জুয়েল হোসেন মনা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..