সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ইকবাল হোসেন: নারায়ণগঞ্জ জেলার বন্দরে ঘনবসতি এলাকার উপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন (৩৩ কেভি) বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উচ্চক্ষমতাসম্পন্ন লাইনটি মাটির নিচে স্থাপনের দাবিতে ১০ জুলাই শুক্রবার সকালে এলাকাবাসী কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাজ সেবক মো. শাহিন’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আবদুল হামিদ, খাজা আহমেদ, আমির হোসেন, মো. শামসুদ্দিন, মো. ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিক্ষোভকারীরা ঘনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে হাই ভোল্টেজ লাইন নেওয়ার সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

বক্তারা বলেন, আকিজ এসেনসিয়াল ফুড লিমিটেড এই ঘনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে ৩৩ কেভির হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করছে। এই লাইন চালু হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। আমরা কোনোভাবেই আমাদের পরিবার ও সন্তানদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে দেবনা।

সভায় বক্তারা আকিজ এসেনসিয়াল ফুড কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ বিভাগের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, জনস্বার্থ এবং নিরাপত্তার কথা বিবেচনা করে এই হাই ভোল্টেজ লাইনটি অবশ্যই মাটির নিচ দিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এ দাবি আদায় না হলে আগামীতে সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তি এবং জনগণকে নিয়ে আরো কঠোর কর্মসূচির পালন করা হবে।

তারা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আমিরাবাদ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..