মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

আল আমিন জাহান মুন্সি: নারায়ণগঞ্জ জেলার বন্দরে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সহকারী ভূমি কর্মকর্তার উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ তিনজন আহত হয়েছেন।

গতকাল ১৯ জুলাই রবিবার বন্দর উপজেলার বালিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে, আহতরা হলো বন্দর থানার ১ নম্বর ডিসি মিল এলাকার বাসিন্দা ওয়াছিউদ্দিন, তার স্ত্রী সরুফা আক্তার আছমা এবং বড় ভাই আশাবউদ্দিন। এ ঘটনায় ২০ জুলাই সোমবার বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করাঙ মামলা হয়েছে।

ওয়াছিউদ্দিন জানান, বন্দরের বালিগাঁও এলাকার আবু হানিফ গংদের সাথে তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধপূর্ণ জমির অভিযোগ তদন্তের অংশ হিসেবে রবিবার দেউলী ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার সরেজমিনে বালিগাঁও এলাকায় যান। তদন্ত চলাকালেই প্রতিপক্ষ আবু হানিফ ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ভূমি কর্মকর্তার সামনেই তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওয়াছিউদ্দিন বলেন, সহকারী ভূমি কর্মকর্তার উপস্থিতিতেই আমাদের ওপর নির্মম হামলা চালানো হয়েছে। আমরা অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই।

এ বিষয়ে বন্দর থানার পুলিশ জানায়, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..