শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে বরিশাল মঠবাড়িয়ার নাজমুল এখন কোটিপতি

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদ্রাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল ২১ জুলাই মঙ্গলবার ও ২২ জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে।

ঢাকার চিকিৎসক ডা. আফরিন আরা শাম্মী ও ডা. হাবিবুল্লাহর নেতৃত্বে একদল চিকিৎসক জেনারেল ফিজিশিয়ান, মেডিসিন, ডায়াবেটিকস, বাত-ব্যাথা, চর্ম, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি, মা ও শিশু রোগ হৃদরোগ, পেটের পীড়া, চর্ম রোগ, জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীদেরকে প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া ৫০ অনূর্ধ্ব নারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন উপকরণ প্রদান করা হয়।

গতকাল ২২জুলাই বুধবার কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংগঠনিক সম্পাদক ইফতেখার ভুঁইয়া রিদ্বীন, সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ভুলতা ঔষধ ব্যাবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সজিব প্রধান, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের কার্যকরী সদস্য ইমন মিয়া ও নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাশরাফি প্রমুখ।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, হঠাৎ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো মানুষ, যারা ভীষণ কষ্টকর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো জরুরি। ঐক্য পরিষদ জনহিতকরণ কাজ অব্যাহত রাখবে এবং বঞ্চিত জনমানুষের পাশে সবসময় থাকবে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..