মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

মদনগঞ্জ পোস্ট অফিসের বেহাল দশা

নূর এ আজাদ / ২৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা মদনগঞ্জ সাব পোস্ট অফিসের ভবনটি দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ ও বেহাল দশা। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এই ঝুঁকিপূর্ণ ভবনের ভেতরেই প্রতিদিন চলছে পোস্ট অফিসের সকল কার্যক্রম।

ফলে চিঠি আদান-প্রদান করতে আসা সেবাগ্রহীতা ও পোস্ট মাস্টার ও পিওনকে প্রতিদিন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ভবনটির দেয়াল ও ছাদের বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়ছে। বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ার কারণে গুরুত্বপূর্ণ কাগজপত্র চিঠি পার্সেল সহ বিভিন্ন সরকারি সরঞ্জাম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ভবনের মেঝেতে ফাটল দেখা দিয়েছে এবং দরজা-জানালাগুলোও কেমন যেন ভাঙ্গাচুরা। সামান্য বৃষ্টি হলেই অফিসের ভেতরে পানি জমে একাকার হয়ে যায়, বহু বছরের পুরোনো বিল্ডিং হওয়ার এটি ঝুঁকিতে রয়েছে। ছাদের (সিলিংয়ের) প্লাস্টার খসে খসে পড়ছে।

কর্মরত পোস্ট মাস্টার জহিরুল আলম ভূঁইয়া বলেন, এ ভবনটিতে আমরা ভাড়ায় আছি। এখানে সারাক্ষণ ভয়ে থাকতে হয়, কখন যেন মাথার ওপর ছাদ ভেঙে পড়ে। আর একটু বৃষ্টি হলেই নাজুক অবস্থা। এখানে সেবা নিতে আসা সাধারণ মানুষের কখন যেন কি হয়ে যায় তা বলা মুশকিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে একাধিকবার জানানো হয়েছে। আমি শুনেছি পোস্ট অফিসের নিজস্ব জায়গায়ও আছে ঐ স্থানে দ্রুত নতুন ভবন নির্মাণ অথবা বিকল্প কোনো নিরাপদ স্থানে অফিসটি সাময়িকভাবে স্থানান্তর করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

অফিসে কর্মরত পিওনের সাথে কথা বলে জানা যায়, তাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করতে হচ্ছে। একটু আগেই দেখলেন আপনার সামনে পোস্ট মাস্টারের চেয়ারের পাশে উপরের ছাদ থেকে সিলিং এর কংক্রিট ভেঙে পড়লো। আল্লাহর রক্ষা করেছে নয়তো দুর্ঘটনা ঘটতো। মাথার ওপর কখন ছাদ ভেঙে পড়ে, এই আতঙ্কে সবসময় তটস্থ থাকতে হয়।

চিঠি রেজিস্ট্রি করতে আসা এক ভদ্রলোক বলেন, মনে হয় আমরা আদিম যুগের কোনো পরিত্যক্ত রাজা-বাদশাদের গোয়াল ঘরে আছি। আমার সামনেই যেভাবে ছাদের প্লাস্টার ভেঙ্গে পরলো আল্লাহর রহমত হয়েছে এটা মাস্টারের মাথায় বা আমাদের উপর পড়েনি। দ্রুত এটাকে মেরামত করা দরকার।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..