বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায় পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী, ইউপি সদস্যসহ গ্রেফতার-২০

বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে পরিচালনা করা এক বিশেষ অভিযানে ইয়াবাসহ পরোয়ানাভুক্ত মোট ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) রাত সোয়া ২টায় বন্দর থানাধীন কামতাল সাকিনস্থ ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে মো. নয়ন শেখের বাড়ির সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালিত হয়। এ সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি বন্দর থানার চিড়াই পাড়া মহজমপুর এলাকার জুলহাস মিয়ার ছেলে।

একই রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানামূলে আরও ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন: ফুলহর এলাকার মৃত সফুর উদ্দিন এর ছেলে সুজন, রাজন, নবীগঞ্জ এলাকার মো. আবু সাইদ এর ছেলে মো. ফয়সাল, সোনাকান্দা এলাকার নাঈম আহম্মেদ, ফুলহর এলাকার আ. হাকিম এর ছেলে আবুল হোসেন, পশ্চিম হাজীপুর এলাকার খোরশেদ আলীর ছেলে আল আমিন। গ্রেপ্তারকৃত ৭ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..