বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায় পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী, ইউপি সদস্যসহ গ্রেফতার-২০

সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ-কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর ও অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- বৈশাখী রেস্টুরেন্ট, শিকদার ডাইন এবং ইঁশাখা মিষ্টি ঘর। অভিযান চলাকালেই তাৎক্ষণিকভাবে জরিমানার এই অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং নির্ধারিত কোনো নিয়মই যথাযথভাবে মানা হচ্ছিল না। জনস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে আদালত কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়ে জানায়, খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে অবশ্যই নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধিমালা মেনে চলতে হবে। এছাড়া রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের স্থান সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেশকার মো. বায়েজিদ, স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন এবং সোনারগাঁ থানা পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..