বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না- মাজহারুল ইসলাম জোসেফ 

ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১ 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Oplus_131072

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম’র তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খাঁন’র নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ৩১ আগষ্ট সোমবার রাত আনুমানিক ১১.১৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন ফতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে চাষাড়া-সাইনবোর্ড লিংক রোডস্থ এক্সি ওষুধ ডিপোর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. রায়হান (২৭), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-নুর নেহার, সাং-শিং পাড়া, জেল খানার সামনে নুর নেহারের মুদির দোকান, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..