আল আমিন জাহান মুন্সি: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশ ৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আওয়ামী লীগ ও যুবলীগ ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড স্বল্পের চর এলাকার মৃত ইয়াকুব মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা সাজু (৪৭) চিতাশাল এলাকার আনোয়ার প্রধানের ছেলে যুবলীগ নেতা স্বপন প্রধান (৪৫) ও বন্দর থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মাষ্টারের ছেলে আলমগীর (৪৩)।
ধৃতদের ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বন্দর থানার দায়েরকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৪ মাদক কারবারি কাছ থেকে ৪০১ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, বন্দর থানার চাপাতলি ইটেরপুল এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে শাহিন (৩৩), কুশিয়ারা পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আক্তার হোসেন (৫৫), মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার আবুল কালাম মিয়ার মেয়ে নারী মাদক কারবারি লাকি বেগম (৩০) ও মাহমুদনগর এলাকার মিজানুর রহমানের ছেলে রিসান (২২)।
অভিযান বন্দরে পৃথক ৪টি স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে পুলিশ।
বন্দরে বিভিন্ন ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ২ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর রুপালী আবাসিক এলাকার মৃত আবুবক্কর সিদ্দিক মিয়ার ছেলে রিজন (২৫) ও চাপাতলী এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে শুভ (২৭)।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবারই উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আপনার মন্তব্য প্রদান করুন...