বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

মনির হোসেন: ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয়ের সুবিধার্থে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ হাজার ১ শত ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এসব টেস্ট কিট সরবরাহ করা হয়। কিটগুলোর মধ্যে NS1 এবং IgG+IgM ডেঙ্গু পরীক্ষার কিট রয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানের কাছে এসব কিট হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, আমরা যদি একটু সতর্ক থাকি তবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ হলো এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা এবং মশার কামড় থেকে নিজেদের সুরক্ষিত রাখা। ঘরের আশপাশে বা টবে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিতে হবে। একমাত্র সচেতনতাই ডেঙ্গু রোধ করা সম্ভব। দিনে অথবা রাতে মশারি টানিয়ে ঘুমোতে হবে প্রয়োজনে মশার কয়েলও জ্বালিয়ে রাখতে হবে।

ডা. রাজিউর রহমান বলেন, এ কিটের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা হবে। বন্দর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কেউ কেউ হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহন করেছে। আবার অনেকে বাড়িতে চিকিৎসা গ্রহন করছেন। অনেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি আছেন। এ কিট পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অনেকে সহজেই ডেঙ্গু পরীক্ষা করতে পারবেন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..