বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

মদনগঞ্জ ছৈয়াল বাড়ী ঘাটের খালটি অবহেলিত

ইকবাল হোসেন: মদনগঞ্জ ছৈয়াল বাড়ি ঘাট খালটি ব্রিটিশ তথা পূর্ব-পাকিস্তান হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি ঐতিহাসিক পুরাতন খাল, দক্ষিণে শীতলক্ষ্যা নদীর সাথে সংযুক্ত হয়ে উত্তরে ফরাজিকান্দা মাহমুদ নগর হয়ে পশ্চিমে শীতলক্ষ্যার সাথে জোয়ার ভাটা পানির সাথে সংযুক্ত ছিল। বর্তমানে দক্ষিনে খালের মুখটি সরু ও ভরাট হয়ে যাওয়ায় উত্তরে বিভিন্ন স্থাপনা ও খালের জায়গা দখল করে নেওয়ায় খালটি দুই সাইডের মুখ শরু হয়ে বন্ধ হয়ে গেছে। অনেকে সময় সুযোগে খালের দুই ধার ভরাট করে স্থাপনা নির্মাণ করে দখলে নিয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খালটি কালভার্টে পরিণত করে চালু করার উদ্যোগ নিয়ে দুই ধারে সিমেন্টের ব্লক বসিয়ে খালের তীর বাধা ও দুই পাশে চলাচলের রাস্তার কিছু কাজ করার পরেও বর্তমানে অবহেলিত অবস্থায় পড়ে তা বন্ধ আছে। বলা হয়েছিল তা লক্ষ্যারচর ব্রিজ পর্যন্ত কাজ করা হবে। কিন্তু অবশেষে সৈয়াল বাড়ি ঘাট ব্রিজ পর্যন্ত এসে কাজটি থেমে যায়। আর আলোর মুখ দেখেনি।

এখন খালে বিভিন্ন আবর্জনা ফেলে, কচুরিপানা গরুর খাদ্যের ঘাসসহ বিভিন্ন আগাছা জন্মে পোকামাকড় ও মশা মাছির জন্ম স্থানে পরিণত হয়েছে বাড়ছে ডেঙ্গু মশার প্রভাব।

তথ্য সংগ্রহে জানা গেছে, খালের দু’পাশে বসবাসরত অনেকে ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত হচ্ছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাসায় এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

স্থানীয় জনগণের দাবি, খালটি পরিস্কার ও পুনরুদ্ধার করে, খনন করে কালভার্টে পরিণত করে, জোয়ার ভাটার পানির ব্যবস্থা করা হলে অবহেলিত এবং মরা খালটি জীবিত রূপ ধারণ করবে, পাশাপাশি মানুষের চলাচলের রাস্তা করা হলে ফরাজিকান্দা, মদনগঞ্জ নমুনা বাজার, আলিনগর, ছৈয়াল বাড়ির ঘাট, পুনাই নগর, লক্ষ্যারচর দক্ষিণ পাড়া, চর ঘারমোরা সহ হাজার হাজার লোকের চলাচলের উপযোগী রাস্তা হবে এবং সকাল বিকালে অবকাশ যাপনের পরিবেশ তৈরি হতে পাবে। ফিরে পাবে কয়েকটি এলাকার প্রাণের রাস্তা এবং দ্রুত তাদের গন্তব্য বুঝতে পারবে।

এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে বলেন, অবহেলিত খালটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কবরস্থান এবং বন্দর উপজেলা মডেল মসজিদের মাঝামাঝি দিয়ে প্রবাহিত হলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের এখনো পর্যন্ত এই ব্যাপারে কোন দৃষ্টি হয়নি। গত কয়েক মাস আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক লোক দেখানো পরিষ্কার করে যায় এরপর দ্বিতীয়দিন আর এ খালের পরিস্কারের কোন কাজ চলেনি।

জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি প্রশাসক, বন্দর উপজেলা নির্বাহী অফিসার খালটি সরজমিনে পরিদর্শন করে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতঃ ডেঙ্গু নামক মহামারী রোগ থেকে এলাকাবাসীকে বাঁচতে সহযোগিতা করবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..