শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Oplus_131072

কবির হোসেন: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে বনায়নকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন। এই জাতীয় লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দূরদর্শী নেতৃত্বে দেশজুড়ে সবুজায়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চিনারদী এলাকায় ৮০টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইদ্রিস আলী, উপজেলা প্রশিক্ষক মো. জাহাঙ্গীর আলম শরীফ, উপজেলা প্রশিক্ষিকা মোছা. রোজিনা পারভীন এবং ভাতাভোগী সদস্য/সদস্যা ও ভিডিপি সদস্য/সদস্যাগন।

বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, সবাইকে বৃক্ষ রোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং দূষণমুক্ত, বাসযোগ্য পরিবেশ ও সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সদস্য-সদস্যাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..