মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ধামগড় সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন  তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনায় রাকিবুল ইসলাম রাকিব বন্দর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত  ২৩ বছর ধরে নির্মাণাধীন বালু নদ সেতু নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

মিজানুর রহমান; “করবো সমবায়,গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ শ্লোগান কে সামনে রেখে সারাদেশের ন্যায় বন্দর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ নভেম্বর রবিবার সকাল ১০ টায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সবার আগে উপজেলা প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় ও সমবায় সংগীত পরিবেশন করা হয়।

স্বাগত বক্তব্যে বন্দর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া চলমান সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন এবং সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. সাদরুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমবায়ীদের পক্ষ থেকে সাংবাদিক মাহফুজ আলম জাহিদ, সাংবাদিক নূর এ আজাদ, মোশারফ হোসেন, আরিফ হোসেন, মো. রাসেল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সমবায়ের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৫ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..