রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

সোনারগাঁও পরিত্যক্ত জায়গা থেকে জীবিত নবজাতক উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিত্যক্ত জায়গা থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছেন এক মুদি ব্যবসায়ী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে শিশুটিকে কুড়িয়ে পান মামুন নামে স্থানীয় এক মুদি ব্যবসায়ী। পরে শিশুটিকে তিনি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, কুড়িয়ে পাওয়া শিশুটি মেয়ে শিশু। শিশুটির বয়স এক দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় জালাল টাওয়ারের পেছনে পরিত্যক্ত নির্জন স্থানে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখেন মামুন ব্যবসায়ী মামুন। কাছে এগিয়ে গেলে তিনি শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে জীবন্ত নবজাতক শিশুটিকে কুড়িয়ে কোলে তুলে লোকালয়ে নিয়ে আসেন তিনি।

এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ভিড় করেন। কেউ কেউ শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে স্থানীয়দের পরামর্শে ওই ব্যবসায়ী শিশুটিকে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সেখানেও শিশুটিকে দেখতে ও দত্তক নিতে ছুটে যান অনেকেই।

মুদি ব্যবসায়ী মামুন জানান, জালাল টাওয়ার পেছনে সরু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্ধকারে একটি শিশু পড়ে থাকতে দেখেন। শিশুটি কাপড় দিয়ে আবৃত ছিল। তবে মুখ ছিল সামান্য খোলা। মশার কামড়ে শিশুটির মুখমণ্ডল লাল হয়ে ছিল। ফলে যন্ত্রণায় শিশুটি কান্না করছিল। পরে কোনো কিছু চিন্তা-ভাবনা না করে শিশুটিকে নিরাপদ করার জন্য তিনি কোলে তুলে লোকালয়ে নিয়ে যান। এরপর সবার পরামর্শে তিনি শিশুটিকে সোনারগাঁও থানায় পুলিশের কাছে তুলে দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..