বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

নারায়ণগঞ্জ বন্দর কলাগাছিয়া ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধানসহ ৩ নেতাকর্মী ২ দিনের রিমান্ডে

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধানসহ ৩ আওয়ামীলীগ নেতাকর্মীকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই জলিল মন্ডল ধৃতদের ৭ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যার মামলা নং- ১১(৯)২৪। এর আগে গত রোববার (১৬ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ডপ্রাপ্তরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার মৃত হারেজ আলী প্রধানের ছেলে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টি সহ সভাপতি হাজী দেলোয়ার হোসেন প্রধান (৬২) বন্দর থানার নূরবাগ এলাকার নূর মাষ্টার মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা খোকন (৫০) ও মদনপুর বড়সাহেব বাড়ী এলাকার মৃত জসিম ভূঁইয়া ছেলে ঢাকা জেলার শ্রমিকলীগ নেতা আলী আজগর ভূঁইয়া (৩৮)। এ ব্যাপারে গত বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) রাতে বন্দরের বেপারীপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দরে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি ৫৯৭ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১৯৭ জনের নাম উল্লেখ্য করে আরোও ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের নির্দেশে ছাত্র জনতার উপর হামলা চালানোর অপরাধে ওসমান পরিবারের দোসর দেলোয়ার প্রধানসহ উল্লেখিত ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..