শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

অভয়নগরে দুই শতাধিক মানুষের অসুস্থতার দায়ী সেই ফুচকা বিক্রেতা আটক 

মো. কামাল হোসেন / ৪১৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: যশোর অভয়নগরে ফুচকা খেয়ে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু অসুস্থ হবার মূলহোতাকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।

২ মার্চ বুধবার গভীর রাতে মনির হোসেন নামক ফুচকার ওই দোকানিকে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রাম থেকে আটক করা হয়। সে ঢাকুরিয়া উত্তরপাড়ার আব্দুল লতিফ মিন্টুর ছেলে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, গত ৩১ মার্চ ঈদের দিন অভয়নগরের দেয়াপাড়া গ্ৰামের ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামে ওই ব্যক্তি চটপটি ও ফুচকার অস্থায়ী দোকান বসায়। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরবর্তীতে গভীর রাত থেকে তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পরের দিন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। যার সর্বশেষ সংখ্যা ২১৩ জন বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও চাঞ্চল্যকর হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। সর্বশেষ বুধবার গভীর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ফুচকা বিক্রেতা মনিরকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে একজন ভুক্তভোগী মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..