শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

আগষ্টে বন্দর থানায় বিভিন্ন অপরাধে ৫০ মামলা

মো. মনির হোসেন / ৫৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ নিরলস ভাবে কাজ করছে- ওসি বন্দর

বন্দরে গত আগষ্ট মাসে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৫০টি। এর মধ্যে হত্যা ২টি, ডাকাতি ১টি, ধর্ষণ ১টি, দস্যুতা ১টি, নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের হয়েছে ২টি, চুরি মামলা ৩টি ও মাদক মামলা রুজু হয়েছে ২৮ টি এবং মারামারিসহ অন্যান্য অপরাধে মামলা হয়েছে আরো ১০ টি।

থানা সুত্রে জানা গেছে, গত আগষ্ট মাসে বন্দর থানা পুলিশ ২৮ টি মাদক মামলায় মহিলাসহ ৩৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সেই সাথে পুলিশ গ্রেফতারকৃত ৩৫ জন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৯শ ৬৫ পিস ইয়াবা, সাড়ে ৯ কেজি গাঁজা, ১শ ৪ বোতল ফেন্সিডিল, ১শ পুরিয়া হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এছাড়াও বন্দরে গত আগষ্ট মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৪৭ জন, জিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৭২ জনসহ বিভিন্ন মামলার ২ সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, গত আগষ্ট মাসে ৫০ টি মামলা রুজু হয়েছে। বন্দরে আইন শৃঙ্খলা ভালো ছিল। ২৮ টি মাদক মামলায় ৩৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আমরা কোর্টে প্রেরন করেছি। বন্দরে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..