শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

ইন্দুরকানীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মো. শামীম হোসাইন / ৫৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা ও নগদ ১০ হাজার ২৭০ টাকাসহ তুহিন হাওলাদার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

জানা গেছে, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে মাদক ব্যবসায়ী তুহিন হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ আড়াই কেজি গাঁজা এবং নগদ টাকা উদ্ধার সহ তুহিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তুহিন হাওলাদার ইন্দুরকানী উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে।

এ ঘটনায় ইন্দুরকানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, মাদক একটি জাতীয় সমস্যা এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..