শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

নূর এ আজাদ:নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এড. আবুল কালাম তাঁর নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আবুল কাউছার আশাকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম স্বাক্ষরিত এক নিয়োগপত্রে আবুল কাউসার আশাকে তাঁর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৫ মার্চ বৃহস্পতিবার জারি করা নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

নিয়োগপত্র অনুযায়ী, আবুল কাউছার আশা সংসদ সদস্যের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও সকল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায়ও সহায়তা করবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশক্রমে তা বলবৎ থাকবে।

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এড. আবুল কালাম প্রকাশ করেন, আবুল কাউসার আশা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..