রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

কলাগাছিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি ইউপি সদস্যদের অনাস্থা

এম এন এ আজাদ / ৩৬০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

১১ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মরত অবস্থায় নির্বাচিত ৮ জন ইউপি সদস্য উপস্থিত হয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। এর আগে গত ৩ মার্চ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান’র বরাবর নির্বাচিত ৮ জন মেম্বার স্বাক্ষর করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মেম্বারের প্রতি অনাস্থা যাপন করে একটি স্মারকলিপি প্রদান করেন।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মো. হাবিবুর রহমান হাবিব বলেন, আমরা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বারগন একত্রিত হয়ে আমরা জামান মেম্বারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে অনাস্থা জানাচ্ছি। কারণ উনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাপট দেখিয়ে আমাদের কোন মতামত না নিয়ে বার বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। হাজী মো. দেলোয়ার হোসেন প্রধান একক ভাবে তাকে মনোনীত করেছিলেন। প্রকৃতপক্ষে হাজী মো. দেলোয়ার হোসেন প্রদান এবং তিনি একই রকম। আমরা চাই ইউনিয়ন পরিষদ সুন্দর ভাবে চলুক, সবাই ভালো সেবা পাক এবং দলীয় মুক্ত থাকুক।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া বলেন, আমাকে প্রশাসনিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, চেয়ারম্যান সাহেব ছুটিতে যাওয়ার কারণে আমি ৪/৫ বার সুন্দর ভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন কোন দুর্নীতি হয় নাই। আমার জানা মতে আমি কোন ভুল ত্রুটি করি নাই। আমাকে প্রশাসন যদি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, আমি তা মেনে নেব। আইনের বিরুদ্ধে আমি কিছুই করবো না।

উল্লেখ্য; গত ১৬ ফেব্রুয়ারি কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রদান একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে থাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ মো. জামান মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করেন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..