শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

খুলনায় ছুরিকাঘাতে সাবেক যুবদল নেতা নিহত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২০৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

খুলনা প্রতিনিধি : খুলনায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মানিক হাওলাদার (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে তাকে ছুরিকাঘাত করা হয়।

মানিক খুলনার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি। মানিক পুরাতন রেলস্টেশন রোডের রেলওয়ে মসজিদ এলাকার মনছুর হাওলাদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সাজ্জাদ, মেহেদী, লালু মিলে পুরাতন রেলস্টেশন রোডের রেলওয়ে মসজিদের পেছনে মানিককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসেন।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় আনার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব  সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..