শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার

চারটি প্রদেশ নিয়ে গঠিত হবে নতুন বাংলাদেশ!

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: দেশের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের সুপারিশ নিয়ে কাজ করছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ের বাইরে অন্যান্য ব্যবস্থাপনার দায়িত্ব প্রদেশের হাতে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে।

বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাব জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশন। ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের সম্ভাব্য প্রস্তাবের মধ্যে পুরোনো চারটি বিভাগকে প্রদেশে রূপান্তরের বিষয়টিও রয়েছে বলে সূত্র জানিয়েছে। প্রস্তাবিত চারটি প্রদেশ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা।

তবে প্রদেশগুলোর পরিচালনা কাঠামো কেমন হবে বা তাদের কাজ কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কমিশন। জানা গেছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং কমিশনের সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..