বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ  নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সভা  বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া

হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় দিনে ২০০ মিলিয়ন ডলার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১২৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ জুন ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক:

চলমান যুদ্ধের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের প্রতিদিন আনুমানিক ২০০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে।  

যার ফলে দেশটিতে অর্থনৈতিক বিপর্যয় ও প্রতিরক্ষা ব্যয়ের চাপ দ্রুত বেড়ে চলেছে— এমনটাই জানিয়েছে পশ্চিমা ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত তীব্রতর হওয়ায় ইসরায়েল আর্থিকভাবে ব্যাপক চাপে পড়েছে এবং প্রতিদিনের খরচ কয়েকশ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, এ খরচের সবচেয়ে বড় অংশই ব্যয় হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালু রাখতে, যা ইরানের একের পর এক হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালে উদ্ধৃত বিশেষজ্ঞদের মতে, শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাই প্রতিদিন ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে পারে।

এদিকে ইরানি হামলার অর্থনৈতিক প্রভাব ইসরায়েলি-অধিকৃত শহরজুড়ে অনুভূত হচ্ছে।

ইসরায়েলি সংবাদপত্র মারিভ স্বীকার করেছে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অর্ধেকের বেশি দোকান বন্ধ হয়ে গেছে। প্রতিবেদনটি শহরের বাজারগুলোকে “ফাঁকা ও নিস্তব্ধ” হিসেবে বর্ণনা করেছে, যা দৈনন্দিন জীবনে ব্যাপক অচলাবস্থার প্রতিফলন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..