রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদন: জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমে নতুন গতি পুঠিয়া-দুর্গাপুরে জলমহল ইজারা নিয়ে নানা অভিযোগ, আলোচনায় ‘মাছ আতিক’ মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার সাংবাদিক জি. কে রাসেল’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের বিশাল মানববন্ধন পুঠিয়া ত্রিমোহনী বাজার ব্যবসায়ীরা চরম আতঙ্কে রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর বন্দরে বিশ্বাস আস্থা ও নির্ভরতায় এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা

৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে টিসিবি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

মহিউদ্দিন মাহমুদ, বিশেষ প্রতিনিধি :

যাচাই-বাছাই শেষে ১ কোটি কার্ডের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার দীর্ঘদিন ধরে স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ করে আসছে।

টিসিবির মুখপাত্র ও উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) পর্যন্ত এসব স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৭০ লাখের কাছাকাছি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

এর মধ্যে প্রায় ৬৩ লাখ ৫০ হাজার কার্ড সক্রিয় আছে; যেসব কার্ডে ভর্তুকি মূল্যে পণ্য কেনা যাচ্ছে। বাকি ৬ লাখ কার্ড সম্প্রতি বিতরণ করা হয়েছে; এগুলো অ্যাকটিভেশন পর্যায়ে আছে।

টিসিবির মুখপাত্র আরও জানান, এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে ২৩ লাখের ডাটা এখনও পাওয়া যায়নি। বাকি ৭৭ লাখের মধ্যে ৭০ লাখের কাছাকাছি বিতরণ হয়ে গেছে।

বাকি ৭ লাখের বেশি কার্ডের ডাটা টিসিবির কাছে আছে। এই কার্ডগুলো বিতরণের জন্য প্রক্রিয়াধীন আছে। টার্গেট অনুযায়ী যাচাই-বাছাই শেষে এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

টিসিবি সূত্র জানায়, বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে ফ্যামিলি কার্ডধারীদের কাছে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, আলু, পেঁয়াজ, খেজুর, রাইস ব্রান তেল, পাম তেল, সূর্যমুখী তেল, ক্যানোলা তেল, ডিটারজেন্টসহ বিভিন্ন পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।

স্মার্ট ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী মিরপুরের বাসিন্দা রিকশাচালক রাসেল  জানান, সবশেষ চলতি মাসে তিনি তার কার্ডের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল এবং ৭০ টাকা কেজি দরে চিনি কিনেছেন। এর আগে তিনি ভর্তুকি মূল্যে সাবানও কিনেছেন তার ফ্যামিলি কার্ড ব্যবহার করে।

ফ্যামিলি কার্ডে আরও বেশি আইটেম ও পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড দিয়ে তারা কম দামে এসব পণ্য কিনতে পারছেন, এসব পণ্যের মানও বেশ ভালো। তবে আইটেম এবং পরিমাণ বাড়ানো উচিত। কারণ এত কমে আসলে একটা পরিবারের হয় না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..