বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

ঝিকরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ডিবি’র জালে আটক-৪

মো. মানিক হোসেন / ২২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর কাউন্সিলরসহ চারজন। ঝটিকা মিছিলবিরোধী অভিযানে শনিবার রাজধানীর পান্থপথ এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন-ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, ঝিকরগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর আমিরুল ইসলাম (রাজা), উপজেলা যুবলীগের সদস্য জাফিরুল হক রনি ও উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম মাওলা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবি মিরপুর বিভাগের একটি দল রাজধানীর পান্থপথ এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে গোলাম মাওলা, সৈয়দ ইমরানুর রশীদ, মো. আমিরুল ইসলাম (রাজা) ও জাফিরুল হক রনিকে গ্রেফতার করে।

গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঝিকরগাছা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগ, যুবলীগের চারজন ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন বলে জানতে পেরেছি। তাদেরকে রোববার ২৭ এপ্রিল ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..