সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ৬

আবু বকর সিদ্দিক স্বপন / ২৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ছয়জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নস্তি এলাকার জুয়েল ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের বাসটি নস্তি এলাকায় পৌঁছানোর পর রাস্তায় ইটভাটার মাটি ছড়িয়ে পড়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। এই পরিস্থিতিতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর বাসের সামনের অংশ চুরমার হয়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের বের করে আনেন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছুটে এসে আহতদের সহায়তায় এগিয়ে আসেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তারা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, ইটভাটার মাটি রাস্তায় ছড়িয়ে পড়ার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাঘাট পরিষ্কার রাখার দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

উল্লেখ্য, মহেশপুর-চুয়াডাঙ্গা সড়কটি ব্যস্ততম সড়কগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। তাই এ ধরনের অব্যবস্থাপনা বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..