শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার

টানলেই উঠছে কার্পেটিং, নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আব্দুল্লাহ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৮৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: নিম্নমানের সামগ্রী দিয়ে কার্পেটিং করায় কুমিল্লার দেবিদ্বারে প্রায় আড়াই কিলোমিটার সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৩ জুন) উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে গিয়ে ওই পদ‌ক্ষেপ নেন তিনি।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে তিনি দেখেন মাত্র তিন-চার দিন আগে করা কার্পে‌টিং হাতের টানেই উঠে যাচ্ছে। কোথাও কোথাও বিটুমিন নেই, খোয়া নেই, লাল মাটির উপরেই ঢালাই করা হয়েছে।

পরে তিনি উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে ডেকে এনে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের জন‌্য ব‌লেন ।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় দুই কোটি টাকার বেশি ব্যয়ে সড়কটির নির্মাণকাজ পায় ‘মেসার্স আরতার অ্যান্ড ইয়েস্টেড ইন্টারন্যাশনাল’ লিমিটেড। চার বছর আগে মেকাডামের কাজ হলেও নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির অযুহা‌তে তখন কার্পেটিং স্থগিত রাখা হয়। সম্প্রতি নতুন করে কাজ শুরু হলে অনিয়মের অভিযোগ ওঠে।

এই প্রকল্পের ঠিকাদার সুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের।

স্থানীয়দের অভিযোগ, তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পাননি।

আব্দুল্লাহপুরের বাসিন্দা আব্দুস সালাম ও অলিউল্লাহ খান বলেন, “আবু তাহের সাবেক এমপি রাজী মো. ফখরুলের ঘনিষ্ঠ এবং সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম শামীমের মামা। তাই এলাকাবাসী দীর্ঘদিন নিন্মমা‌নের কাজ মুখ বুজে সহ্য করেছে।”

তবে অভিযোগের বিষয়ে ঠিকাদার আবু তাহের বলেন, “আমি কাজ করছি, উপজেলা ইঞ্জিনিয়ার বুঝে নেবে। সমস্যা থাকলে ঠিক করে দেওয়া হবে।” একপর্যায়ে তিনি স্বীকার করেন কাজ নিন্মমানের হয়েছে, দুঃখ প্রকাশ করে বলেন, “সরি, আমি ঠিক করে দেব।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, “সরকার যে টাকা দেয়, তা জনগণের রক্ত-ঘামের টাকা। এসব টাকায় তৈরি রাস্তা জনসাধারণের জন্য, কারও পকেট ভারী করার জন্য নয়। এভাবে কাজ হলে জনসাধারন চলাচ‌লে কষ্ট পাবে। জনগণের স্বার্থে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।”

দেবিদ্বার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, “সড়ক‌টি আমি নিজে পরিদর্শন করেছি। সত্যিই নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..