সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের স্ত্রী নিহত হয়েছেন।

২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে মহানগর ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা টি ঘটে।

মোটরসাইকেল আরোহী নিহত রিতা হালদার (৪৭) বরিশাল জেলার আগৈলঝাড়া থানার কাঠিরা এলাকার মৃত সাইমন বিমল হালদারের মেয়ে। তার স্বামী খোকন বাড়ৈ। বর্তমানে তিনি মহানগর ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় হাবিবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রিতা হালদার তার স্বামী খোকন বাড়ৈকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নবীগঞ্জ থেকে মদনপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রিতা হালদার ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এদিকে মোটরসাইকেল চালক নিহতের স্বামী খোকন বাড়ৈ সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ রয়েছেন।

খবর পেয়ে বন্দর থানার এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল-এ পাঠানো হয়।

পুলিশ মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৫১-৭১৬২) ও সিমেন্ট বোঝাই ট্রাক টি (যশোর-ট-১১-৫৭০২) জব্দ করে বন্দর থানায় নিয়ে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..