শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ  নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সভা  বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: সভাপতি রতন চক্রবর্তী, সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ীর রামকৃষ্ণ সেবাশ্রমে কাউন্সিলে রতন চক্রবর্তীকে সভাপতি এবং আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কাউন্সিলে উদ্বোধক ছিলেন, দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্রনাথ রায়।

প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর জেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকশী।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সনজিত কুমার রায়, সদস্য জয়ন্ত মিশ্র ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমান দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..