বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

ডিবি হেফাজতে মেহের আফরোজ শাওন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১২৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার  : অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাকে তার ধানমন্ডির বাসভবন থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে মেহের আফরোজ শাওনের জামালপুরে অবস্থিত গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়।

আর শাওনের এসব পোস্টকে ঘিরে নরুন্দি এলাকার বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ করে এবং তার বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..