রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে নাজমুল এখন কোটিপতি রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল

জামিন পেলেন বিপুল পরিমাণ স্বর্ণসহ গ্রেপ্তারকৃত অভিনেত্রী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ মে ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক : জামিন পেলেন বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ গ্রেপ্তার ভারতের কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাও। কিন্তু আপাতত জেলেই থাকতে হবে তাকে।

মঙ্গলবার অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত ২ লাখ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে।

পাশাপাশি এই মামলার আরেক অভিযুক্ত কোন্দারু রাজুকেও সমপরিমাণ টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে।

তবে এই মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় রান্যা রাওয়ের। কেননা বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারাতেও অভিযুক্ত তিনি।
সেই মামলায় এখনও জামিন মেলেনি তার।

এদিকে এদিন আদালত জানিয়েছে, জামিন পেয়ে জেলের বাইরে এলেও দেশ ছাড়তে পারবেন না এই কন্নড় অভিনেত্রী।

এর আগে গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার হন রান্যা রাও। এরপর তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লাখ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণ। এই সব টাকা ও সোনার কোনও রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী।

এ ঘটনায় দুবাইয়ের শুল্ক দপ্তর জানায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে স্বর্ণ কিনেছিলেন। ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চাইলেই ভারতেই ফিরেছিলেন। এভাবে বারবার দুবাই ভ্রমণের কারণ থেকে পুলিশ নিশ্চিত, স্বরণ পাচারের কাজেই এতবার সেখানে যেতে হয়েছিল কন্নড় অভিনেত্রীকে। গ্রেপ্তার হওয়ার পর অভিনেত্রীর বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগও উঠেছিল বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..