বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শফিআলম তালুকদার    রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে   শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল 

তারুণ্য উৎসবে তেঁতুলিয়ায় বিনামূল্যে চক্ষু শিবির

জুলহাস উদ্দীন / ২২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: তারুণ্য উৎসবে তেঁতুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেলেন চার শতাধিক রোগী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হলে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিনামূল্যে চোখের সেবা নিতে ছুটে আসেন রোগীরা। দীর্ঘ লাইন ধরে চোখের পরীক্ষা করান রোগীরা। কেউ চোখে কম দেখেন, কারো চোখে ছানি এমন সব রোগীরা ছুটে আসেন চক্ষু শিবিরে।

প্রোগ্রাম অফিসার হামিদুর রহমান জানান, তারুণ্য উৎসব ঘিরে তেঁতুলিয়া উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে চক্ষু শিবির আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪শ রোগী নাম রেজিস্ট্রেশন করে চিকিৎসা সেবা নেন। চক্ষু শিবিরে চিকিৎসা সেবা দেন গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতালের মেডিকেল অফিসার ডা.বিনুচরণ রায় (বিনয়)।

তিনি আরও বলেন, চিকিৎসা সেবা নিতে আসা গুরুতর রোগীদের দিনাজপুরে মূল হাসপাতালে বিনামূল্যে আবাসিক চিকিৎসা দেয়া হবে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব পরিবহনে রোগীদের নিয়ে যাওয়া হবে ও পৌছে দেয়া হবে। চক্ষুশিবিরে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিচ্ছে গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতাল ও আন্ধেরী হিলফি বন নামের জার্মান ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন, গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতালের মেডিকেল অফিসার ডা.বিনুচরণ রায় (বিনয়), প্রোগ্রাম অফিসার হামিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার নাবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..