শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

জুলহাস উদ্দীন / ৩৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: “দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ মার্চ তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খুসরু, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, সমাজসেবা অফিসার শাহ আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব অফিসার সোহরাব হোসেন।

তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব অফিসার সোহরাব হোসেনের নেতৃত্বে ফায়ার সাভির্সের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নি বিষয়ক মহড়া পরিচালনা করেন।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি সহায়ক হয়। এজন্য দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম পুলিশ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..