বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো বন্দরে যুব উন্নয়ন অধিদপ্তরের ছয় দিনের জন্য পোশাক তৈরি প্রশিক্ষণ উদ্বোধন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ- পুরুষ শূন্য বরুনা তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত বন্দর থানা জাতীয়তাবাদী চালক দলের নতুন কমিটি গঠন- সভাপতি রাসেল, সম্পাদক নিরব রহিম রুপবান ছবির অভিনেতা পরান বাবু স্মরণে দোয়া পুঠিয়া-দুর্গাপুরে তিন ফসলি জমি কেটে পুকুর খনন, ক্ষুব্ধ এলাকাবাসী রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধসহ আহত-১০ ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদন: জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমে নতুন গতি পুঠিয়া-দুর্গাপুরে জলমহল ইজারা নিয়ে নানা অভিযোগ, আলোচনায় ‘মাছ আতিক’

তেঁতুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলায় আনজু আরা (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ আনজু আরার স্বামী তাইজুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। ১৪ বছর হলেও দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ বিবাদ লেগেই থাকত।

ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে পাশের বাসার গৃহবধূ মোছা. হাসিনা বেগম মোবাইল চাজার্র দিতে আসেন। এ সময় তিনি আনজু আরাকে ঘরের ভেতর ওড়না পেছিয়ে বাঁশের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি দ্রুত ছুরি দিয়ে ওড়না কেটে নামালেও আনজু আরাকে মৃত অবস্থায় পাওয়া যায়।আনজু আরা ও তার স্বামী বর্তমানে ছোট বোনের বাড়িতে বসবাস করতেন। ছোট বোন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নজির হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু। তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানা যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..