সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় তাহিরপুর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আলহাজ্ব মো. খসরুল আলম বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার লামায় সিএনজি ধুমড়েমুচড়ে নিহত-১ আহত-৫ সাংবাদিকের কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

লামায় সিএনজি ধুমড়েমুচড়ে নিহত-১ আহত-৫

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

মো. ইসমাইলুল করিম, লামা উপজেলা প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ফাইতং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কুজ্জাখোলার জামাল হোসেন প্রকাশ নাগু নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ যাত্রী। ২৪ মে রবিবার বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম গেইট’র সামনে এ দুর্ঘটনা ঘটে। চালক জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিদ্দাবাজার গেইট থেকে রবিবার বিকাল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলায় যাচ্ছিল। সিএনজি টি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেইটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। এতে চালক জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় দায়িত্বরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। পরে আহত ৫ যাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..