সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

দৃষ্টি প্রতিবন্ধীর প্রতি মানবিক সহায়তার হাত বাড়ালেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৯ মার্চ ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানবিক সহায়তার হাত বাড়িয়ে এবার দৃষ্টি প্রতিবন্ধী হাকিমা আক্তার আলভি’কে আর্থিক অনুদান প্রদান করেছেন।

রবিবার (৯ মার্চ) জেলা প্রশাসন কার্যালয়ে তিনি এ অনুদান প্রদান করেন।

এসময় মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় একজন সুস্থ বাচ্চাকে বড় করা কিন্তু অনেক চেলেজিং। সে ক্ষেত্রে কোনো বাচ্চা যদি দৃষ্টি প্রতিবন্ধীর মতো অসুস্থ হয় এবং তার যদি কোনো সহায় সম্বল না থাকে। এ সমাজে তার জন্য বেঁচে থাকা খুবই কষ্টকর। এই কিশোরীর দুটি চোখ নষ্ট, অপারেশন প্রয়োজন। আমা‌দের একটু সহায়তার হাত বাড়া‌নোয় য‌দি মে‌য়ে‌টি তার দৃ‌ষ্টি ফি‌রে পায় তাহ‌লে সেটাই হ‌বে আমা‌দের সব‌চে‌য়ে বড় স্বার্থকতা। সেই প্রচেষ্টা থে‌কেই আমা‌দের আজ‌কের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এধরনের যারা অসহায় মানুষ আছেন তাদের পাশে আমাদের দাড়ানো উচিৎ।

দৃষ্টি প্রতিবন্ধী হাকিমা আক্তার আলভি জানান, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ। আমার দুটি চোখ নষ্ট। চিকিৎসা চালাতে গিয়ে আমার পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে। আমি সুস্থ জীবনে ফিরতে চাই। আমার বাবা গার্মেন্টসে চাকরী করেন। অনেক কষ্টে বাবা সংসার চালান। সেখানে আমার চিকিৎসার খরচ তিনি কীভাবে চালাবেন? আমার সামনে এখন শুধুই অন্ধকার। আমিও আর ১০ জনের মতো সুস্থ জীবন নিয়ে বাঁচতে চাই। আমি কোনও হৃদয়বান ব্যক্তি, কিংবা প্রতিষ্ঠানের নিকট আমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রার্থনা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..