সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

নড়াইলে আওয়ামী লীগের দুর্গে জামায়াতের হানা 

মো. তুহিন মোল্লা / ৩৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

জেলা প্রতিনিধি নড়াইল: আওয়ামী লীগের দুর্গ বলা হয় নড়াইল জেলা। মোট দুটি সংসদীয় আসন নড়াইল সদরের আংশিক এবং কালিয়া ও নড়াগাতি থানা নিয়ে নড়াইল সংসদীয় ১ আসন গঠিত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের দৌড়ে বিএনপি’র কয়েকজন প্রার্থী থাকলেও একক অধিপত্য  বিস্তার করছে জামায়াতের প্রার্থী মাওলানা ওবাইদুল্লাহ কায়সার।

কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মাও. ওবায়দুল্লাহ কায়সার ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক ভোটে নড়াইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

জনপ্রতিনিধি হিসেবে তিনি মুসলিমদের পাশাপাশি হিন্দু ধর্মের জনগণের কাছেও তিনি ব্যাপক সুনাম  অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়েত ইসলামী নড়াইল জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ জামায়েত ইসলামী থেকে তাকে নড়াইল ১ সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি সকাল সন্ধ্যা সভা  সমাবেশের মধ্য দিয়ে পার করছেন। এবং তরুণ ছাত্র সমাজের মাঝে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। নড়াইল ১ আসনের সাধারণ মানুষের কাছে প্রিয় নাম মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

আজ কালিয়া উপজেলার নির্বাচনী পথসভায় মাওলানা ওবাইদুল্লাহ কায়সার বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে তিনি কালিয়া বাসীর কাছে ইসলামের পক্ষে ভোট চান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..