বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

নড়াইলে কৃষকদের মাঝে নারকেলের চারা বিতরন শুভ উদ্বোধন 

মো. তুহিন মোল্লা / ৩৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ জুন ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

নড়াইল প্রতিনিধিঃ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদরে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান।

এই কর্মসূচির আওতায় মোট ১০০০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১২০০টি নারিকেল চারা বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, নারিকেল চারা বিতরণ করে কৃষকদের মধ্যে নারিকেল চাষে উৎসাহিত করা এবং স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..