বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় টাকা লুটের জন্য ব‍্যবসায়ীকে হত্যা রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যু, ৩ লাখ টাকা জরিমানা মুছাপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল ঝালকাঠিতে ইয়াসের যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা ফুলবাড়ীতে স্বপ্নের রুদ্রানীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামের চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর গুড়িয়ে দিল এলাকাবাসী

পাওনা টাকা চাওয়ায় মুরগী ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মহড়া কুপিয়ে জখম

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, কুপিয়ে জখম এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবক বর্তমানে খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার বাসিন্দা মুরগী ব্যবসায়ী মো. হারুন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদরের দিগুবাবুর বাজার এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। একই এলাকার বাসিন্দা রাসেলের কাছে তিনি ধার হিসেবে ২১ হাজার ৫শত টাকার মুরগী বিক্রি করেন। কিন্তু ওই বাকির টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

গতকাল ১৭ এপ্রিল দুপুর ১২টার দিকে হারুনের ছেলে রাকিবুল হাসান আলিফ (২২) বন্দর ঘাট এলাকায় গিয়ে পাওনা টাকা চাইলে অভিযুক্ত রাসেল ও হাসান এবং তাদের সহযোগী ওসমান ও সিফাতগং তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার কাছ থেকে ব্যবসার নগদ ২০ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ওইদিন বিকাল ৩টার দিকে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হারুন।

এর জেরে একই দিন বিকাল আনুমানিক ৫:১৫ মিনিটে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ ১০-১৫ জনকে নিয়ে হারুনের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আলিফের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া তার গলায় থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

হামলায় হারুনের ভাগিনা মাওয়াত (২৫) গুরুতর আহত হন। বাধা দিতে গেলে স্থানীয় নারীসহ আরও কয়েকজনকে মারধর করা হয়। একপর্যায়ে রাসেলের বোনের জামাই হাসান আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী হারুন অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং তারা তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..